রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২১৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স- ২০২২ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল পরিচালনা ও উপজেলা স্কাউটস গফরগাঁও ব্যবস্থাপনায় স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা বিদ্যালয় হল রুমে ২১৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, গফরগাঁও উপজেলা সভাপতি মোঃ আবিদুর রহমান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস গফরগাঁও উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, কোর্স লিডার মোঃ নজরুল ইসলাম এল টি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকসহ স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন। স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।