গফরগাঁও পৌর এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন করেন মেয়র সুমন

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে পৌরশহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।
গত সোমবার রাত ৯টায় পৌরশহরের সাহাবাড়ী পুকুরপাড় শ্রী শ্রী মঙ্গলচন্ডী যুব সংঘের পূজামন্ডপ
পরির্দশন করতে আসেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পরিদর্শনের পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন সনাতন ধর্মের নারী পুরুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি শ্রী শ্রী মঙ্গলচন্ডী যুব সংঘের আয়োজনে চারজন বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা ত্রুেস্ট তুলে দেন। তারা হলেন-বাবু সন্তোষ কুমার সাহা, অণ্জলী শাহ চৌধুরী, শৌলন্দ্র চন্দ্র ভৌমিক ও সন্তোষ সরকার।
এসময় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুব লীগের আহবায়ক এম সালাহউদ্দিন পলাশ, প্যানেল মেয়র শাহজাহান সাজু, পৌর কাউন্সিল আরিফুল ইসলাম ভূইয়া, বাবুল হোসেন, মোঃ আলফাজ উদ্দিন ও মোঃ আমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল রায়, পূজামন্ডপ কমিটির সভাপতি শিপলু ঘোষ ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মোদক, সাংবাদিক ও সুধীজন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে তিনি সনাতন যুব সংঘের পূজামন্ডপ, কৃষ্ণচূড়া যুব সংঘের পূজামন্ডপ, শ্রী জয় মা যুব সংঘের পূজামন্ডপ ও নিত্যানন্দ যুব সংঘের পূজামন্ডপ পরিদর্শন করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *