ভালুকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ব্যক্তির (৪০) উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ অক্টোবর মঙ্গলবার সকালে খিরু ব্রিজের দক্ষিণপাড়ে মহাসড়কের পূর্বপাশ থেকে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, সকালে খিরু ব্রিজের দক্ষিণপাড়ে মহাসড়কের পূর্বপাশে উলঙ্গ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পরে থাকার খবর পান। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কোন পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারকৃত ব্যক্তির গায়ের রং ফর্সা এবং মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। হত্যা না সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তা ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছেনা।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *