আসাদুজ্জামান ভালুকা ( ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পুরুড়া দাখিল মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোঃ আবুল কাশেম নূরী, সুপার মাওলানা মোঃ মোকাররম হোসেন, সহকারী শিক্ষক মোঃ আরিফ রব্বানী, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ মোশারফ হোসেন ও চতুর্থ শ্রেনীর কর্মচারী মোঃ আইনাল হকসহ ৬ জনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ অক্টোবর বেলা ১১ টায় মাদ্রাসা হলনোমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব এস এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, মাওলানা মোঃ হাবিবুর রহমান, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, সহকারী প্রভাষক মাওলানা আফতাব উদ্দিন, মাহবুবুল আলম বাচ্চু, আফতাব উদ্দিন পাঠান ও ইউপি সদস্য মাহাবুল আলম।
পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেষ্ট, ও উপহার সামগ্রি প্রদান করা হয়।