আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ জেলা পরিষদের আসন্ন নির্বাচনে সদস্য পদের প্রার্থীতা অব্যাহতি চেয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন, ওয়ার্ড নম্বর ১৩ ভালুকার এবিএম জিয়াউদ্দিন বাশার। বৃহস্পতিবারা বেলা ১১ টায় ভালুকা নতুন বাসস্ট্যান্ড সিটি গার্ডেনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। এবিএম জিয়াউদ্দিন বাশার জানান, তিনি শারীরিক ভাবে অসুস্থ্য থাকার কারণে নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই তিনি এই সিদ্ধান্ত নেন। এ সময় সাংবাদিক আখম রফিকুল ইসলাম ও সাইদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৭ সেপ্টেম্বও অপর সদস্য প্রার্থী মো: জসিম উদ্দিন আহম্মেদ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে তিনি নির্বাচন থেকে সওে দাঁড়ান। উল্লেখ্য, আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ভালুকা থেকে সদস্য পদে সাবেক জেলা পরিষদ সদস্য মো: মোস্তফা কামাল, এবিএম জিয়াউদ্দিন বাশার, মো: জসিম উদ্দিন ও পলাশ মানিক নির্বাচনে অংশগ্রহন করেন এবং প্রতিকও বরাদ্দ হয়।