ভালুকায় সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।(
সাফ জয়ী ৮ নারী ফুটবলরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভালুকাবাসি। ময়মনসিংহের কলসিন্দুর যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাসস্ট্যন্ড চত্তরে সাফজয়ী সানজিদা, মারিয়া মান্ডা, শিউলী আজিম, মার্জিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার ও শামছুন্নাহার জুনিয়রকে এ সংবর্ধনা জানানো হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম আহম্মেদ ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ইউএনও আবিদুর রহমান, সেলিনা রশিদ, ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা উপজেলা শাখা সভাপতি এস এম শাহজাহান সেলিম, সাধারন সম্পাদক-আক্কাছ আলী,

উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, ক্রীড়া সংগঠক ওমর হায়াত খান নঈম, ভালুকা বয়েজ ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!