রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় গফরগাঁও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সলিমুল্লাহ মোস্তফা প্রমূখ। সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।