গফরগাঁওয়ে অটো রিকসা চাপায় বৃদ্ধ নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারী চালিত অটো রিকসা চাপায় মনু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় গফরগাঁও-ভালুকা সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের বাচ্চু মেম্বারের বাড়ির সামনে দ্রুতগামী একটি অটো রিকসা বৃদ্ধ মনু মিয়াকে চাপা দিয়ে চলে যায়।এসময় স্থানীয় লোকজন ঘাতক অটো রিকসাটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।পরে গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হয়েছে। অটো চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *