ভালুকায় বীর মুক্তিযোদ্ধা মেজর প্রয়াত আফসার উদ্দিন আহমেদের স্বরণে আলোচনাসভা

শেয়ার করুন :

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা (ঢাকা সদর উত্তর ও ময়মনসিংহ সদর দক্ষিণ সাব সেক্টর কমান্ডার এফ.জে-১১), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর প্রয়াত আফসার উদ্দিন আহমেদে’র ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান এমপি, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম মাওলা নকশাবন্দী, ১১ নম্বর সেক্টরের সাব সেক্টরকমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল্যাহ আল মাহমুদ ( বীরপ্রতীক)।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু, হালুয়াঘাট উপজেলার এমপি জুয়েল আরেং, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদসহ ভালুকা উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *