রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনায় করে গত সোমবার রাতে রসুলপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় হতে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার রসুলপুর গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে অহিদ ওরফে সাইমন (২৮) ও কদম রসুলপুর মোল্লাপাড়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে হাকিম ওরফে মাহমুদুল হাসান (৩০)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।