রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিভিন্ন দোকানে সার মনিটরিং এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১১ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজার এবং দত্তের বাজার ইউনিয়নে বিভিন্ন দোকানে সার মনিটরিং এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবিদুর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ সহকারী কৃষি অফিসারগণ ও পাগলা থানার পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, গফরগাঁও উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। সারের সরবরাহ ও সঠিক মূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস তৎপর রয়েছে।