রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪৯তম জাতীয় স্কুল ও মাদরাসা, কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পৌরশহরে গো-হাটা ফেডারেশন মাঠে এই আয়োজন করা হয়। গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। খেলায় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।