ভালুকার কাঠালী দাখিল মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী দাখিল মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর সকালে ভবনটির উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এ সসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভালুকা পৌরসভার মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, মাদরাসা সুপার মাওলানা ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাহবুব আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আফতাম আহমেদ মাহবুব, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন মুন্সী, পৌর কৃষকলীগের সভাপতি দুলাল মুন্সী, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুল খায়ের খান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *