ময়মনসিংহে হারিয়ে যাওয়া ২৫টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৫ টি ফোন  তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৫ টায় সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নবাগত পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর আগমণ উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।

জানা গেছে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার এএসআই. আমির হামজা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেন। এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়। এসব মোবাইল ফোন প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া।

প্রথমেই সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশের হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া ও কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। গ্রাহকরা এসব মোবাইল পেয়ে আনন্দিত ও কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় কোতোয়ালী মডেল থানার তদন্ত ওসি ফারুক হোসেনসহ কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!