গফরগাঁওয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৩১ অাগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অাগষ্ট মাসের মাসিক আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস রেশমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান, সিনিয়র উপজেলা মংস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল হামিদ খান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা। সভায় বক্তারা
উপজেলা সার্বিক উন্নয়ন,
বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সম্পর্কে অবহিতকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *