রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গফরগাঁও আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলার আমন মৌসুমে সারে পর্যাপ্ত মজুত এবং কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌছানো নিশ্চিত করার জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির ওই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। এসময় তিনি ডিলারদের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি না করার নির্দেশনা প্রদান করেন। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিলার উদ্দেশ্য নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ও সভার সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিএডিসি ও বিসিআইসির বিভিন্ন সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।