গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভোক্তা অধিকার ও সংরক্ষণ এবং পণ্যে পাটজাত দ্রব্যের বাধ্যতামূলক ব্যবহার আইনে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় দিকে গফরগাঁও উপজেলা সদরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে নতুনবাজার এলাকার এক ঔষধ ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১০ হাজার টাকা ও পণ্যে পাটজাত দ্রব্যের বাধ্যতামূলক ব্যবহার আইনে তেজপাতা মার্কেট এলাকার এক অটো রাইস মিল ব্যবসায়ীকে পলি ব্যাগে চাল বাজারজাত করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। পাশাপাশি পণ্যের দাম বেশি রাখা হচ্ছে কি না এ বিষয়ে তদারকি করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, গফরগাঁও থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবিদুর রহমান বলেন, ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!