রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এর ১১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার (১০ আগষ্ট) সকাল ১১ টায় গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের শিক্ষক-কর্মচারী ও ছাত্রবৃন্দ আয়োজনে স্কুল হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্কুলের সিনিয়র শিক্ষক আবুল কাশেম, শহীদুর রহমান, সহকারী শিক্ষক আবু সাঈদ, সাবেক শিক্ষক শৈলন্দ চন্দ্র ভৌমিক ও আব্দুল জলিল প্রমূখ।
শেষে স্কুল প্রতিষ্ঠাতা মরহুম নাসির উদ্দিন খানের কবর জিয়ারত করা হয়।