ময়মনসিংহে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৩ তম জন্মদিন আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান পালিত হয়েছে ময়মনসিংহেও।
 শুক্রবার (৫ আগষ্ট) সকাল ৮ টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ এবং পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।
 ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো:শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি জনাব মো: এহতেশামুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *