আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বিরুদ্ধে বিউটিফুল ফেইসবুক পেইজ নামে একটি আইডি থেকে মিথ্যে বানোয়াট মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ৩ আগস্ট বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সচেতন ভালুকাবাসির ব্যানারে মানববন্ধটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা ওমর হায়াত খান নঈম, ইউপি চেয়ারম্যান শারফুল আলম, হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও নাজিম উদ্দিন কমান্ডার, বিল্লাল, আফতাব আহমেদ মাহবুব ও আহসান হাবিব মোহন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিউটিফুল ফেইসবুক পেইজটি অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন নেতিবাচক মন্তব্যের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই এই পেইজটি বন্ধ করাসহ এর সাথে জড়িতদের অভিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।