আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মন্ডল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই শনিবার দুপুরে উপজেলার পালগাঁও গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পালগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে বাবুল মন্ডল বাড়ির পাশে তার গাছের ডাল কাটতে যান। এ সময় গাছের কাটা ডাল পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উপর পরে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।