গফরগাঁও প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিতঃ সভাপতি কাদির ও সম্পাদক সবুজ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে সভাপতি পদে উপাধ্যক্ষ শফিকুল কাদির (আমাদের সময়) ও সাধারণ সম্পাদক পদে আব্দুছ ছালাম সবুজ (করতোয়া) নির্বাচিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রেসক্লাব শামছুল হক মিলনায়তনে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার আরশাদ আহমেদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম খান। নির্বাচনে সহ সভাপতি পদে রুবায়েত ইবনে হাকিম বাপ্পি (মোহনা টিভি), যুগ্ম সম্পাদক পদে রোকন উদ্দিন সবুর (সময়ের আলো), কোষাধ্যক্ষ পদে আফাজ উদ্দিন (গণমুক্তি), নির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব (সমকাল), ফকির এ মতিন (ভোরের কাগজ), আজিম উদ্দিন মাষ্টার (খবর) ও তফাজ্জল হোসেন (জাহান) নির্বাচিত হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *