গফরগাঁও মহিলা কলেজে শিক্ষায় মানন্নোয়নে মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও মহিলা কলেজে সকল শিক্ষক ও ছাত্রীদের সাথে কলেজের পড়াশোনার সার্বিক অবস্থা, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই সোমবার সকালে গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে কলেজ হল রুমে অনুষ্ঠিত শিক্ষায় মানন্নোয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।

সভায় আসন্ন এসএসসি পরীক্ষার সকল শিক্ষার্থীদের জন্য মডেল টেস্ট আয়োজন করা হবে এবং প্রথম ১০ জনের জন্য থাকবে বিশেষ পুরস্কার। এছাড়া উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে সকল ছাত্রীরা সাফল্য লাভ করবে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে জানান।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *