গফরগাঁওয়ে ঈদুল আযহার উপলক্ষে পাঁচবাগ ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল বিতরণ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই ) সকালে উপজেলার পাঁচবাগ ইউপি কার্যালয়ে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের নির্দেশক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১ হাজার ৪২৩ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন করেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম ।
এ সময় উপজেলা ট্যাগ অফিসার, পাঁচবাগ ইউপি সচিব, সদস্য,, পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *