মৌলভীবাজারের জুড়ীতে প্রাকৃতিক দৃর্যোগে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন-জুড়ী প্রেসক্লাব

শেয়ার করুন :

মৌলভীবাজার, প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ীতে ৩য় বারের মতো “জুড়ী প্রেসক্লাব” কার্য্যালয়ের ভেতরে পূর্বের তালিকানুযায়ী প্রকৃত বিপর্যস্থ লোকজনকে অতি গোপনে ডেকে খামের ভেতরে  নগদ অর্থ বিতরণ ও গত মঙ্গলবার (৫/জুলাই/২০২২ ইং) বিকেলে অনুপস্থিত অসহায়দের তালিকানুযায়ী বাসগৃহে পৌছানো হয়। জুড়ী প্রেসক্লাব সভাপতি হাজী মোহাম্মদ আলীর উদ্যোগে সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পী এবং সহ-সভাপতি সামছুল ইসলাম এর সহযোগিতায় হতদরিদ্র  মানুষের মুখে মুখে আনন্দের হসি দরিদ্র বন্যার্তদের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান,প্রেসক্লাব এর সদস্যবৃন্দ, ফজলুল হক, মনু মিয়া প্রমুখ।
জুড়ী প্রেসক্লাব সভাপতি হাজী মোহাম্মদ আলী জানান আমাদের এই উদ্যোগ  মহান আল্লাহ পাকরাব্বুল আলামীনকে খুশি রাজি করা। আসলে  আমাদের উদ্দেশ্য হল মানুষকে দেখানো ও মানুষকে খুশি করা নয়। জুড়ী প্রেসক্লাব সাধারণ  সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পী বলেন, আমরা পরিশ্রমের অর্থ এবং “দাদা-পরদাদার আমলের সম্পদ থেকে প্রাপ্ত অর্থ দাতব্য কাজে গোপনে দান করি, লোক দেখানো দান করে মধ্যবিত্তের অসহায়ত্বের সুযোগ নিয়ে তামাশা করা উচিৎ নয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *