গফরগাঁওয়ে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক চাপায় শুক্কুরী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। ৪ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধিন লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের কাঁজা-গোলাবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে চালক-হেলপাড় ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে আহত শুক্কুরী বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শুক্কুরী বেগম ওই গ্রামের রশীদ দপ্তরীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোলাবাড়ি গ্রামের রশীদ দপ্তরীর স্ত্রী শুক্কুরী বেগম কাঁজা-গোলাবাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে শুক্কুরী বেগম গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন,  তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *