গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন পরিষদের ভিজিডি’র চাল বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
‘ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদে গরীব দঃখী অসহায় মানুষের মাঝে ভিজিডি কার্ডের (৩০) কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২ জুলাই) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের নির্দেশক্রমে পাঁচবাগ ইউনিয়নে গরীব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে ভিজিডি কার্ডের (৩০) কেজি করে ১৭৪ টি পরিবারের মাঝে এসব চাল বিতরন করা হয়। চাল বিতরন করেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মাহাবুব। এ সময় উপজেলা ট্যাগ অফিসার, পাঁচবাগ ইউপি সচিব, পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *