গফরগাঁও পৌরমেয়র সুমনের স্ত্রীর জানাজা শেষে দাফন সম্পন্ন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের সহধর্মিণী সিফাত সাজিয়া আফরিন তিথী (৪২) গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই মেয়ে রেখে গেছেন।

ঢাকার হাজারীবাগ কুতুবপুর জামে মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর লাশ গফরগাঁও পৌর শহরের শিলাসী গ্রামে বাসায় নিয়ে এলে পরিবারসহ গোটা শহরে শোকের ছায়া নেমে আসে।
২ জুলাই শনিবার বাদ যোহর গফরগাঁও পৌরসভা মাঠে মরহুমা দ্বিতীয় জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার লাশ শিলাসী পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা -কর্মচারী ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *