গফরগাঁওয়ে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।(
ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রায় ২ মাস বিরতির পর টিসিবির পণ্য বিক্রি পুনরায় শুরু হলো।
আজ সোমবার (২৭ জুন) সকালে গফরগাঁও পৌরসভা চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। এসময় পৌরসভায় প্যানেল মেয়র শাহজাহান সাজু, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ, টিসিবির পণ্য ডিলার, পৌর কাউন্সিলরসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কার্ডধারী পরিবারের মধ্যে স্বল্প মূল্যে এসব পণ্য বিক্রি হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, ৪০৫ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি টিসিবির পণ্য দেওয়া হয়েছে । প্রায় ১ হাজার ৮০০ কার্ডের মাধ্যমে এসব পরিবার টিসিবির স্বল্পমূল্যের পণ্যসামগ্রী সুবিধা পান। পৌরসভাসহ ওয়ার্ডভিত্তিক আরো দুই জায়গায় এ পণ্য বিক্রি হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *