মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
সোমবার (২০ জুন) দুপুরে ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন ।
ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বতিহালা, বহরভিটা, হরিণধরা গ্রামের বন্যাকবলিত স্থানসমূহ পরিদর্শন করেন এবং নৌকা যোগে বিভিন্ন গ্রামের এক হাজার পরিবারের মাঝে চাল,চিড়া,ও শুকনা খাবার ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন , ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন, সহকারী কমিশনার (ভূমি)ফাতেমা জান্নাত, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো.সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জ্বল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফ আলী, পুড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।