গফরগাঁওয়ে প্রতিবন্ধী যুবতী ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের অভিযানে প্রতিবন্ধী যুবতী ধর্ষণ মামলায় আসামী গ্রেফতার হয়েছে। আজ শনিবার সকালে তাকে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী সাদিকুল ইসলাম রজব প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে গত ৫ জুন প্রতিবন্ধীর নানী হালিমা খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে আজ
শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর ভরভরা গ্রাম থেকে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাদিকুল ইসলাম রজব (২২) কে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত আসামীকে শনিবার সকালে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *