গফরগাঁওয়ে টাংগাব ইউপির উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে ফিরোজ খান নির্বাচিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে টাংগাব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুর পর তারই সহোদয় ছোটভাইকেই নির্বাচিত করলো ভোটাররা। উপ-নির্বাচনে আজ বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রৌহা এ বি দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোটাররা ভোট প্রদান করে। নির্বাচনে তালা প্রতিক নিয়ে মৃতের ছোটভাই মোঃ ফিরোজ খান নির্বাচিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার টাংগাব ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোঃ ফরিদুল আলম খান গত (১২ ফেব্রুয়ারি) শপথের ৪ দিন আগে মারা যান। ফলে শূণ্য এই ইউপি সদস্য পদে ৩ মাসের মাথায় অনুষ্ঠিত হয় উপ-নির্বাচন। নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। একজন মৃত ইউপি সদস্যের ছোট ভাই মোঃ ফিরোজ খান তালা প্রতিকে ও অপর জন আবু হানিফা ফুটবল প্রতিকে প্রতিদ্বন্ধিতা করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার সারোয়ার সুলতান আহম্মেদ বিকাল সাড়ে পাঁচটায় ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করে। ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ২২৪৫ জন। তার মধ্যে মোট ১৪৬৪ জন ভোটার তাদের ভোট প্রদান করে। নির্বাচনে তালা প্রতিকে মোঃ ফিরোজ খান ১৪৬৪ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয় । তার নিকটতম প্রতিদ্বন্ধি আবু হানিফা ফুটবল প্রতিকে ৬৫০ ভোট পায়।
টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগন তাদের রায়ে পছন্দের প্রার্থীকে বেঁছে নিয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শামসুন নাহার ভূঁঞা বলেন, নির্বাচন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতিও ভালো ছিল।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *