ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক নাটাবের মতবিনিময় সভা

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ত্রিশালে ১৩ জুন সোমবার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) আয়োজনে তামাক নিয়ন্ত্রনে স্থানীয় সরকারের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন সিভিল সোসাইটি এ্যাকশান কমিটির ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব ত্রিশাল শাখার সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফকরুদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি এ.টি.এম মনিরুজ্জামান,নাটাব ত্রিশাল শাখার যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, ত্রিশাল উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবু বকর ছিদ্দিক, নাটাব ময়মনসিংহ জেলা শাখার প্রোগাম অফিসার আমিরুল ইসলাম,সাংবাদিক মোমিন তালুকদার, জাহাঙ্গীর আলম তপু,তারেক হাসান বাবু সরকার,আব্দুল মালেক, জাকিয়া বেগম প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *