নিজস্ব প্রতিবেদক, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ভালুকা উপজেলা বিএনপি কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি তারেক উল্লাহ চৌধুরির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ভালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন তালুকদার, পৌর যুবদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর যুবদলের সহ সভাপতি খায়রুল ইসলাম খান, উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাওন প্রমুখ। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের এবং সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।