টঙ্গীতে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে স্থানীয় ইসলামপুর (দত্তপাড়া) চেয়ারম্যান বাড়ি রোডে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে টঙ্গী পূর্ব থানা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শওকত হোসেন সরকার। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি মো. সরাফত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম কিরণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, জিএস সুরুজ আহমেদ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা গাসিক কাউন্সিলর তানভীর আহমেদ, ইসমাইল সিকদার বসু, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাট, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব আব্দুল মোমেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি শেখ মো. আলেক, বিএনপি নেতা নূর মোহাম্মদ, মো. লিয়াকত আলী, মো. আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর হাজারী, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল আলম মন্ডল, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, বিএনপি নেতা আমিনুল ইসলাম লিটু, স্বেচ্ছাসেবকদল নেতা সুবেল প্রধান, ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সাথী, আকাশ মামুন, শামীম হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন সরকার আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবৈধ সরকার পতনের আন্দোলন ও সামনে দুটি নির্বাচন। কাজেই সময় কম, কাজ অনেক বেশি। বিএনপি নেতাকর্মীদেরকে গণঅভ্যুত্থানে অংশগ্রহনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। পুলিশের বেরিকেট ভেঙ্গে সামনে এমন এক গণঅভ্যুত্থান হবে অবৈধ সরকার তখন জনগণের স্রোতে ভেসে যাবে।
মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত হোসেন সরকার বলেন, চরম দুঃশাসন, দুর্ভিক্ষ ও অরাজকতায় জাতি যখন দিশেহারা তখন সিপাহী জনতা জিয়াউর রহমানকে ব্যারাক থেকে টেনে এনে ক্ষমতায় বসিয়েছিলেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। ক্ষুধা-দারিদ্রে জর্জরিত যুদ্ধ বিধ্বস্ত শিশুরাষ্ট্রকে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। তিনি বলেন, আওয়ামীলীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কলঙ্কের ইতিহাস সৃষ্টি করে গেছে। দুঃশাসনের কারণে আওয়ামীলীগকে মানুষ চিরকাল ধিক্কার দিবে।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *