ভালুকায় নদী রক্ষার দাবিতে র‌্যালী ও মানববন্ধন

শেয়ার করুন :

 স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে শিল্পবর্জ্যের কবল থেকে খিরু নদী রক্ষার র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন রবিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে ভালুকা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণঢ্য শোভাযাত্রা বের হয়। পওে ওই শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি উদযাপিত হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক এডভোকেট শাহ্ মো. আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চলনায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, অধক্ষ্য এ.আর. এম. শামছুল রহমান লিটন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, অধ্যাপক মতিউর রহমান, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, রফিকুল ইসলাম রফিক, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, আলোর ছোঁয়া সম্পাদক খলিলুর রহমান, সুদীপ রায়, আক্তারুজ্জামান প্রিন্স, আলী আহসান কবির, মিজানুর রহমান, কেবিএম মিস্টি  প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শিল্পবর্জ্যে দুষণের কবল থেকে ভালুকার উপর দিয়ে বয়ে যাওয়া খিরু নদী রক্ষাসহ বনভূমি রক্ষার দাবি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *