গফরগাঁওয়ে ঝড়ে গাছ পড়ে অটোযাত্রী গৃহবধুর মৃত্যু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৭ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ ঝড়ে গাছ পড়ে অটোযাত্রী সালমা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মে) রাত ৮ টায় উপজেলার যশরা ইউনিয়নের মুক্তাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সালমা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সালমা গফরগাঁও বাজার থেকে সেলাই মেশিন ও গ্যাসের সিলিন্ডার কিনে অটোরিক্সা করে বাড়িতে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৮ টার সময় অটোবিক্সাটি শেখবাজার টু আঠারোদানা সড়কের মুক্তারপাড়া গ্রামে পৌছার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এসময় রাস্তার পাশের কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙ্গে অটোরিক্সার উপর পড়ে। এতে সালমা খাতুন মারাত্মক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখ্যজনক । নিহত সালমার দুইটি সন্তান রয়েছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *