ময়মনসিংহে মাদকসহ গ্রেফতার ৫

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, ৩০ এপ্রিল।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক  অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল শাহেদ (৩২),মোঃ মোবারক হোসেন (২৬),মোঃ বাবুল মুন্সী (৩২), মোঃ লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ (৩৩),মোঃ দারা মিয়া (৪৩)।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রাঘবপুর, চরকালিবাড়ী এবং পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ ১৭ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, শনিবার (৩০ এপ্রিল) সকাল ৭ টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রাঘবপুর রাঘবপুর গাংপাড়া থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলার  মোঃ রতন মিয়ার পুত্র মোঃ আব্দুল শাহেদ , মুর্শিদ মিয়ার পুত্র মোঃ মোবারক হোসেন এবং ময়মনসিংহ গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকার আঃ হাই মুন্সীর পুত্র মোঃ বাবুল মুন্সী কে গ্রেফতার করে।

শুক্রবার রাতে কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী গুদারাঘাট থেকে ৩ কেজি গাঁজা ও ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জেলার ঈশ্বরগঞ্জর উপজেলার আব্দুল বেপারীরং পুত্র মোঃ লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ
এবং পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের সামনে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মুক্তাগাছা কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল আলী তালুকদারের পুত্র মোঃ দারা মিয়া কে গ্রেফতার করে।

মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!