গফরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার মুখী স্কুলের বাজার এবং মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাঙ্গাল কান্দি এলাকায় পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে
এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার কান্দি দারোগাবাড়ী গ্রামের মৃত ফারুক সরকারের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৮) ও কন্যা মন্ডল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তাইজ উদ্দিন (৪২)। তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার মুখী স্কুলের বাজারে তার নেতৃত্বে এসআই মোঃ আব্দুল বারেক সহ থানা পুলিশের একটি টিম মুখী স্কুল বাজারে
অভিযান পরিচালনা করে মোঃ জসিম উদ্দিন এবং এসআই মোঃ আরিফ হাসান সহ পুলিশের একটি টিম বাঙ্গাল কান্দি এলাকায়
অভিযান পরিচালনা করে মোহাম্মদ তাইজউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় ওই দুইজনের কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে পাগলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!