গফরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় রিফাত (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উত্তর ছিপান গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে । ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে গফরগাঁও -হোসেনপুর মহাসড়কে উথুরী শিববাড়ী বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতের এক স্বজন জানান, কিশোর রিফাত সকাল ১০ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে পৌর শহরে যাওয়ার পথে গফরগাঁও-হোসেনপুর মহাসড়কে উথুরী শিববাড়ী বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পরিস্থিতির অবনতি হলে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!