গফরগাঁওয়ে তিস্তা ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকায় তিস্তা ট্রেনের নিচে কাঁটা পরে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরনে ছিল লুঙ্গি ও কালো টি শার্ট।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে মশাখালী শীলা রেল ব্রীজের উত্তর পাশে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাতনামা ওই যুবক। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁঠায় পুলিশ।
গফরগাঁও রেলওয়ে স্টেশন ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!