ভালুকায় দু’টি চোরাই গরুসহ পিকআপ জব্দ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২৭ ফেব্রুয়ারী।।
ময়মনসিংহের ভালুকায় পিকআপসহ দু’টি চুরাই গরু ফেলে পালালো চোরেরদল। ঘটনাটি গতকাল শনিবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গ্যাসলাইন আলিয়া মাদরাসা রোডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল গফরগাঁও উপজেলার দীঘা গ্রামের জহিরুল ইসলাম ও তার প্রতিবেশি আব্দুল মান্নান ফকিরের গোয়ালঘর থেকে দু’টি গরু চুরি করে। পরে চোরাই গরু দু’টি পিকআপে তুলে নিয়ে যাওয়ার পথে ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গ্যাসলাইন আলিয়া মাদরাসা রোডে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুসহ পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে ভালুকা মডেল থানা পুলিশ ফেলে যাওয়া পিকআপসহ গরু দু’টি থানায় নিয়ে আসে। খবর পেয়ে দীঘা গ্রামের জহিরুল ইসলাম ও আব্দুল মান্নান ফকির থানায় এসে গরু দু’টি তাদের বলে সনাক্ত করেন।
গরুর মালিকানা দাবিদার জহিরুল ইসলাম জানান, প্রকৃতপক্ষে একটি গরুর মালিক হরেন্দ্র চন্দ্র সরকার, আমি বর্গাদার হিসেবে পালন করছি। অপর গরুটি তার প্রতিবেশি আব্দুল মান্নান ফকিরের।
ভালুকা মডেল থানার ওসি মো: কামাল হোসেন জানান, গরু চুরির ঘটনায় গফরগাঁও থানায় মামলা করার জন্য গরুর দাবিদারদের পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!