গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম, গফরগাঁও প্রতিনিধি।।
জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির পৃথক আয়োজনে দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় দিকে দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১১টায় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র নেতৃত্বে কান্দিপাড়া বাজার ও বিকাল ৪টায় গফরগাঁও পৌর শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে কান্দিপাড়া বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এবং পৌরসভার সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছে
এবং গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এরপর জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার। জনগণের চাহিদার প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে দেশ পরিচালনা করছেন তিনি। তিনি কোনো ভয়ভীতি পরোয়া করেন না। সর্বোচ্চ পররাষ্ট্রনীতি নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম আনসার উদ্দিন এবং গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক।

সভায় বক্তব্য রাখেন এমপির সহধর্মিণী ও শিক্ষানুরাগী শামীমা সুলতানা, এডভোকেট আখলাকুর রহমান নান্নু, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বেপারী, মিজানুর রহমান পল্টন, জাহিদ হাসান স্বপন ও আল আমিন জনি, উপজেলা যুবদল আহবায়ক সরদার মোঃ খুররম, শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোক্তার হোসেন এবং দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির নেতা মোশাররফ হোসেন, আমির উদ্দিন পাহলোয়ান, শাহনেওয়াজ বাচ্চু, আবুল হাশেম আদু, দক্ষিণ গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি দ্বীন ইসলাম দ্বীলি, সাবেক সভাপতি আসাদুজ্জামান সুজন, গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক , ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সদস্য রৌশন আলম, মাজাহারুল ইসলাম নয়ন, দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম পলাশ, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম সজিব, ছাত্রদল নেতা আজাহারুল ইসলাম হৃদয়,‌ শ্রমিক দল নেতা রিয়াদ হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!