ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ১৫

শেয়ার করুন :

 

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৫ আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটমুখী ইমাম পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ এবং হাসপাতালে নেয়ার পর আরও ২ নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে নিহত আ: রাজ্জাক নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হালুয়াঘাট উপজেলা ধারা কান্দা এলাকার মৃত হোসেন আলীর পুত্র। ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) হাসপাতালে নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায়
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।হতাহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে বাকীদের পরিচয় জানা যায়নি

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

ঘটনাস্থল থেকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামে একজন প্রাণ হারান। তার পরিবারের সদস্যরা এসে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!