হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে নুসাইবা মনি নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা (পশ্চিমপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসাইবা মনি ওই গ্রামের শফিকুলের মেয়ে। তার মায়ের নাম শাপলা আক্তার। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলা করতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বসতবাড়ির পূর্ব পাশে থাকা সোবানের পুকুরের পানিতে পড়ে যায় শিশু নুসাইবা। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। নুসাইবার মৃত্যুর ঘটনায় এলাকায় ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!