হোসেনপুর মহিলা কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।

শেয়ার করুন :

 

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)।। কিশোরগঞ্জের হোসেনপুরে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬ এর আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
ওই পরিচ্ছন্নতা অভিযানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ আঙিনা, শ্রেণিকক্ষ ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানিও অপসারণ করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিকুর রহমান, অধ্যক্ষ মুসলেউদ্দিন খান,সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, আবদুল ওয়াদুদ, আবুল মোমেনশো প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজেদের বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতা প্রতিটি পরিবারে ছড়িয়ে দিতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!