গফরগাঁওয়ে ধানক্ষেতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে ইসমাইল হোসেন মনা (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় তিনি ধানক্ষেতে ঘাস বাছাই করছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে যশরা ইউনিয়নের পাথরকাটা গ্রামে কৃষি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত রুকুন উদ্দিনের ছেলে। তার স্ত্রী সহ তিন ছেলেমেয়ে রয়েছে।

নিহতের ভাই শরীফুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন মনা
দুপুরের দিকে একটি ধান ক্ষেতে অন্য শ্রমিকদের সাথে ঘাস বাছাই করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ইসমাইল হোসেন মনা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে
নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পাথরকাটা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!