গফরগাঁও অক্সফোর্ড একাডেমির প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অক্সফোর্ড একাডেমির উদ্যোগে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অক্সফোর্ড একাডেমির ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অক্সফোর্ড একাডেমির অধ্যক্ষ মোঃ বাহারুল ইসলামের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল, খায়রুল্লাহ সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি মাসুদ, পরিচালনা পর্ষদের পরিচালক সোহেল ও শিক্ষক উজ্জ্বল বর্মন প্রমূখ।

বক্তারা গফরগাঁও অক্সফোর্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এ বছর গফরগাঁও অক্সফোর্ড একাডেমি থেকে ট্যালেন্টপুলে ১৮ জনসহ মোট ২৪ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!