রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বরভরা টানপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আহাদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের বরভরা টানপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আহাদ উপজেলার রসুলপুর ইউনিয়নের বরভরা টানপাড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
সোমবার দুপুরে সাঁতার না জানার কারণে বাড়ির পাশে পুকুরে পানিতে নেমে ডুবে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে খোঁজতে শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান সেখ জানান, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেনি। বিষয়টি খুবই মর্মান্তিক। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
#####