জাহাঙ্গীর আলম,হোসেনপুর(কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুরের ৩৫ নং জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ওই ‘মা অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম,প্রধান শিক্ষক হাসিনা আক্তার লুবনা এবং প্রবীণ শিক্ষিকা রুনু রাণী মোদক,হোসেনপুর পৌর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহিন আহমেদ,
নাজমুল ফয়েজ টুটুল, তপন চন্দ্র সরকার ও রিফাত মিয়া প্রমুখ।
সভায় অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের পড়াশোনার উপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের মতামত তুলে ধরলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা অভিভাবকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে অভিভাবকদের সর্বাধিক সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগে শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।